ওয়াটারফল ডিসপ্লে নিয়ে আসছে অপো

৩০ জুলাই, ২০১৯ ০১:০৯  
কনফিগারেশন, ডিজাইনের নতুনত্ব আনার পাশাপাশি নতুন প্রযুক্তি আনতে প্রতিনিয়ত কাজ করছে স্মার্টফোন কোম্পানিগুলো। এবার ডিসপ্লেতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে অপো। খবর এনডিটিভি। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির নতুন ডিসপ্লেতে কোনো বেজেল থাকবে না। এর পরিবর্তে ডিসপ্লে ভাঁজ হয়ে যাবে। এছাড়া ডিসপ্লের উপরের দিকে কোনো নচ নয়। এমন ধরণের ডিসপ্লে এবারই প্রথম কোনো কোম্পানি আনতে যাচ্ছে। মূলত ঝরনার মতোই ফোনের দুই পাশে ডিসপ্লে চলে যাওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে ওয়াটারফল ডিসপ্লে। সম্প্রতি এই ডিসপ্লের ছবি প্রকাশ করেছেন অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। ধারণা করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ ওয়াটারফল ডিসপ্লে নিয়ে স্মার্টফোন আনতে পারে অপো। ডিবিটেক/বিএমটি